6
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সেনাসদরে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁরা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও জোরদারের বিষয়েও কথা বলেন তাঁরা।