হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি এ মামলার আবেদন করেন। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন।
বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে আরও যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ মোট চারজনের নাম উল্লেখ করা হয়েছে।
আবেদনে বলা হয়, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গ হয়েছে বলে অভিযোগ করা হয়।