মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নুরুজ্জামানকে (৩০) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে এসআরবি-৮ ও এসআরবি-১১ এর একটি যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করে। এসআরবি-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তির সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গ্রেপ্তার নুরুজ্জামান বরিশালের মুলাদী উপজেলার পূর্ব চর কুতুবপুর এলাকার মৃত আবুল হোসেন চৌকিদারের ছেলে।
এসআরবি ৮ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে নুরুজ্জামানের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরবর্তীতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। রায়ের পর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন নুরুজ্জামান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।