3
দেশের ছয় সিটি করপোরেশন ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ, গাজাীপুরে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
নতুন নিয়োগ পাওয়া প্রশাসকরা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শরিফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।