বাংলাদেশের হাই কমিশনার মিয়া মো. মাইনুল কবীর নাইজেরিয়ার জ্বালানি মন্ত্রী একপেরিক্পে একপোর সঙ্গে দেশটির মন্ত্রণালয় সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে আবুজায় বাংলাদেশ হাই কমিশনের ফেসবুক পোস্ট অনুযায়ী, বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থে সহযোগিতা ও অংশীদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়
আলোচনায় বিশেষভাবে জ্বালানি খাত, পেট্রোলিয়াম ও গ্যাস খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিভিন্ন সুযোগ সম্পর্কে মতবিনিময় করা হয়।
বৈঠকে বাংলাদেশ ও নাইজেরিয়ার পক্ষ থেকে দ্বিপাক্ষিক সংযুক্তি বাড়ানো এবং জ্বালানি খাতে যৌথ কার্যক্রম সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।