মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান টেলিফোনে কথা বলেন।
বুধবার (১১ মার্চ) রাতে তারা এর প্রভাব নিয়ে আলোচনা করেন।
পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট অনুযায়ী, দুই নেতা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন এবং এর সম্ভাব্য প্রভাব আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর পরছে বলে উল্লেখ করেন।
এছাড়া, দুই দেশ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা আগামী দিনে দ্বিপাক্ষিক ও বহু-পাক্ষিক সহযোগিতা এগিয়ে নেওয়ার জন্য ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে সম্মত হন।