5
জুলাই আন্দোলনে রাজধানীর ধানমণ্ডি ও মোহাম্মদপুর এলাকায় ৯ জনকে হত্যাসহ তিন অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী মামলার শুনানি আজ।
আজ রবিবার (১৫ মার্চ) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি অনুষ্ঠিত হবে।
একই ট্রাইব্যুনালে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ১২ আসামিকে হাজিরের নির্ধারিত দিন আজ।