বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ৯ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জান্নাত উল্লাহ সাঈদ নামে এক সিএনজি-চালিত অটোরিকশা চালককে আটক করা হয়েছে।
সোমবার সকালে নাইক্ষ্যংছড়ি সদরের পুরাতন বাসস্টেশন এলাকায় তল্লাশির সময় নাইক্ষ্যংছড়ি থেকে রামুগামী একটি অটোরিকশা থামায় পুলিশ। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে বিশেষভাবে লুকানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। আটক চালক নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইসলামপুর এলাকার বাসিন্দা। মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. একরাম উল্লাহ জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।