14
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
বুধবার র্যাব সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন আরপিও অবদা কলোনি এলাকায় অভিযান চালায় র্যাব-১১ সদর কোম্পানি।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ সেমি অটোমেটিক চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।