চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গভীররাতে পাথরবাহি একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৫টার দিকে কর্ণফুলী চ্যানেলের ৫ নম্বর বয়ার কাছাকাছি ‘এমভি বে হারবার-২’ নামে জাহাজটি ডুবে যায়।
কোস্ট গার্ডের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, লাইটার জাহাজটি ডুবে যাওয়ার খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা অভিযান শুরু করে।
তাৎক্ষণিকভাবে আট জনকে এবং পরে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়।
লাইটার জাহাজটি পাথর নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. নাছির উদ্দিন বলেন, বে হারবার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন লাইটারটি আংশিক ডুবন্ত অবস্থায় আছে।
দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। বন্দরের চ্যানেল নিরাপদ আছে।