10
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলুয়াহাব সাইদানি। গতকাল সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি অনিয়মিত মাইগ্রেশন, মানব পাচার এবং নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন।