ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ না থামলে দেশে গ্যাস ও জ্বালানি সংকটের সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলতে থাকলে গ্যাস ও জ্বালানি সংকটের সমাধান করা সম্ভব হবে না।
দেশের চলমান সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, নানা সংকটের মধ্যেও বর্তমান সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে।
খাল খনন কর্মসূচি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এর মধ্যে ১ হাজার কিলোমিটার খনন সম্পন্ন হয়েছে।