কসোভোর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রী, অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ ড. জাস্টিনা শিরোকা-পুলা।
বুধবার (৭ অক্টোবর) ঢাকায় কসোভো প্রজাতন্ত্রের দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, জাস্টিনা শিরোকা-পুলা কসোভো একাডেমি অব সায়েন্সেস অ্যান্ড আর্টসের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অর্থনীতি, শিক্ষা ও সরকারি দায়িত্ব পালনে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় জাস্টিনা শিরোকা-পুলাকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস। একই সঙ্গে তার নতুন মেয়াদে কসোভোর অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
পোস্টে কসোভোর সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালনে জাস্টিনা শিরোকা-পুলার সাফল্য কামনা করা হয়েছে।