বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংযুক্ত) পদে বদলিপূর্বক পদায়ন করেছে সরকার।
রবিবার (২৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে পেট্রোবাংলার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালনরত মো. রেজানুর রহমানকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।