10
ঝিনাইদহে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ কেজি ৫১০ গ্রাম নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে র্যাব-৬।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, সাতক্ষীরার শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় পরিত্যক্ত অবস্থায় মাদকটি পাওয়া যায়। উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৫৫ লাখ টাকা।
র্যাব-৬, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা আলামত ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।