9
সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, মোবাইল ফোনের যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার কাঁকডাঙ্গা, মাদরা, সুলতানপুর, ভোমরা, পদ্মশাখরা, চান্দুড়িয়া ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, মোবাইল ফোনের যন্ত্রাংশ, চিংড়ি মাছের রেণুপোনা, পাতার বিড়ি ও নবরত্ন তেল জব্দ করা হয়। জব্দ মালামালের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৯২ হাজার ৫০ টাকা।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।