পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
সোমবার, খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পার্বত্য চট্টগ্রামের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং শিগগিরই পার্বত্য জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পুনর্গঠন করা হবে।
পার্বত্য অঞ্চলের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, হিমাগার নির্মাণ, সড়ক সম্প্রসারণের মাধ্যমে সাজেক পর্যটনকেন্দ্রের যাতায়াত সুবিধা বৃদ্ধি, এবং বিদেশি পর্যটকদের আকর্ষণ করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া, দুর্গম এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও কাজ করা হবে।
এ সময় খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার, জেলা প্রশাসক এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।