প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
বৈঠকে বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা দেশের পোশাক শিল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকারের সঙ্গে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে আলোচনা করেন। তারা সরকারের কাছে এই শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দ।