23
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টেকসই উন্নয়ন, সুশাসন, অর্থনৈতিক অগ্রগতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশ ও ইউএনডিপির দীর্ঘদিনের অংশীদারিত্ব ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে— এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্বের গুরুত্ব আরও একবার তুলে ধরেছে এই সৌজন্য সাক্ষাৎ।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।