বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। চলতি জুলাই মাস থেকেই তারা বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন। এ লক্ষ্যে ইনক্রিমেন্ট যুক্ত করার কার্যক্রমও শুরু হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) রাতে এ তথ্য জানান মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার (এমপিও) মো. জহির উদ্দিন।
তিনি জানান, জুলাই ২০২৬ মাসের ইনক্রিমেন্ট যুক্ত করাসহ অন্যান্য কার্যক্রম শেষ করে অঞ্চল থেকে অনুমোদিত এমপিও আবেদন ডাউন করা হবে। এ কারণে জুলাই মাসের অনুমোদিত অনলাইন এমপিও ফাইল ডাউন হতে কয়েক দিন বিলম্ব হতে পারে।
এ অবস্থায় শিক্ষক-কর্মচারীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে মাউশি।