জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আজ রবিবার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ১০টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তার সরকারি দপ্তর সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনের উদ্দেশে রওনা দেন। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছে তিনি জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধনী কার্যক্রমে অংশগ্রহণ করেন। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা প্রশাসকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এবারের সম্মেলনে মাঠ প্রশাসনের বিভিন্ন চ্যালেঞ্জ, জনসেবা উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।