নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৫০০ হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম অনুদানের অর্থ গরীব অসহায়দের হাতে তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।