বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, ‘‘অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ” তিন-চারটি প্রজন্মকে ধ্বংস করেছেন’’।
সম্প্রতি একটি ভিডিওতে ফজলুর রহমান এই মন্তব্য করেন বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উঠে এসেছে। যেখানে তিনি সাবেক প্রধান উপদেষ্টার তীব্র সমালোচনা করেন।
ফজলুর রহমান বলেন, “আমরা ভেবেছিলাম তিনি বাংলার এক মহান সন্তান। কিন্তু তিনি সবকিছু ধ্বংস করে দিয়েছেন। এখন কেউ একজন তরুণকেও বিশ্বাস করে না। মানুষ তাদের দিকে থুতু ফেলে এবং তাদের ঘৃণা করে।”
তিনি আরও যোগ করেন, “এই ঘৃণার মাত্রা কল্পনাতীত। তারা যদি পুলিশি নিরাপত্তা ছাড়া কোথাও যায়, তবে উত্তেজিত জনতা তাদের এমনভাবে মারধর করতে পারে যে তারা কুকুরের মতো রাস্তায় পড়ে থাকবে এবং কেউ তাদের তুলে নিতেও এগিয়ে আসবে না।”