প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে নিমগাছের একটি চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৫ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে পিজিআরের সদর দপ্তরে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানের আগে অনুষ্ঠানস্থলের পাশে তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন।
পরে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তিনি পিজিআরের সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পিজিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।