9
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেনের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দক্ষিণ-পূর্ব এশিয়ায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন (টিএসি)-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্মারক অনুষ্ঠানের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়েও মতবিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।