শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানি ভাতা বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে পায়ে হেঁটে যাওয়ার সময় প্রধানমন্ত্রীর এ যাত্রা উপস্থিত সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে।
ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তি, সাধু-সন্তসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় দেশের বিভিন্ন মন্দিরের পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানি ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।