সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন সাবেক বিচারপতি এম আর হাসান।
শোকবার্তায় তিনি লেখেন, ‘‘চলে একদিন সবাইকে যেতে হবে। তবে তাঁর চলে যাওয়ার মানে অনুস্মরনীয় পদচিহ্ন রেখে যাওয়া। যখন আইনজীবী ছিলাম, তখন দেখেছি তিনি খুব দ্রুতই একটি বিষয়ের মুলে পৌঁছে যেতেন।সিভিল, ক্রিমিনাল, রিট- সকল ক্ষেত্রে অতিব পারদর্শী। তিনি ছিলেন আইনজীবীদের নেতা। দুবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। মন্ত্রী হয়েছিলেন। কিন্তু, বিনয় তাঁকে কখনো ছেড়ে যায়নি।’’
সাবেক বিচারপতি এম আর হাসান লেখেন, ‘‘বিচারক হিসেবে দেখেছি তাঁকে। সরাসরি তর্কিত বিষয়কে আদালতে উপস্থাপন করতেন। আইনের ব্যখ্যায় অতিব প্রান্জল। আরগুমেন্ট উপস্থাপনে প্রাঞ্জল এবং সংক্ষিপ্ত।আদালতের প্রতি অপরিসীম শ্রদ্ধা।’’
তিনি আরও লেখেন,‘‘তাঁর প্রস্থান একটি সুর্যের অস্তমিত হবার মতো। তবে,সুপ্রিম কোর্টের আইন অঙ্গনে আরও নতুন সুর্যের উদয় হবে, উদয় হোক-এই প্রার্থনা।’’
উল্লেখ্য, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ গত ১২ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।