জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে । এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের জন্য পৃথক ওযু ও নামাজের সুব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও জানান, ঈদগাহ ময়দানে নিরাপত্তা, শৃঙ্খলা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই মাঠে উপস্থিত হওয়ার এবং সংশ্লিষ্ট নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সকলের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।