ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন— বিজিএমইএর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান, বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের (এসবিজি) চেয়ারম্যান সাফওয়ান সোবহান, জুট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির, লেদার সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের সিইও ও লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মমিনুল আহসান, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, এপেক্স জুট মিল লিমিটেডের চেয়ারম্যান শাহার নুর আবদাল এবং এপেক্স জুট মিল লিমিটেডের নির্বাহী পরিচালক আবদুল মান্নান।
11
দেশের প্রতিটি উপজেলার দুটি করে প্রাথমিক বিদ্যালয়ে আগামী জুলাই মাস থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি ব্যাগ বিতরণ শুরু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী এই কর্মসূচি বাস্তবায়নে প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে সচিবালয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, এই প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজ সরকারি অর্থায়নে পরিচালিত হবে। তবে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা এই কর্মসূচি বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।
বিদ্যালয়ে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা নির্দিষ্ট রঙের পোশাক নির্ধারণ করা হবে। দেশের সব অঞ্চলের ছেলেদের জন্য একই রঙের এবং সব মেয়েদের জন্য একই রঙের ড্রেস থাকবে। ড্রেসের পাশাপাশি শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও জুতা দেওয়া হবে।বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রমুখ।