প্রধানমন্ত্রী তারেক রহমান লবণচাষিদের জীবনমান উন্নয়ন বিষয়ে একটি বিশেষ বৈঠক পরিচালনা করেছেন।
সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে সরকার লবণচাষিদের অর্থনৈতিক সুরক্ষা এবং উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনা প্রণয়নের বিষয়ে গুরুত্ব আরোপ করেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, শিল্প সচিব ওবায়দুর রহমান এবং বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম।