প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সোমবার স্থানীয় সময় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির তেমোতু প্রদেশের রাজধানী লাতা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২৫ কিলোমিটার। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ১০.৯০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ও ১৬৫.৬২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে ভূমিকম্পের পরপরই কোনো সুনামি সতর্কতা বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হালনাগাদ তথ্যের অপেক্ষা রয়েছে।