বনের অতন্দ্র প্রহরী বাঘ। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বাংলাদেশের সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল। বন্যপ্রাণী বনাঞ্চলের জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বিবেচনাহীনভাবে বন ধ্বংসের কারণে আবাসস্থল সংকুচিত হওয়া, খাদ্য সংকট, জলবায়ু পরিবর্তন, চোরা শিকারের কারণে অস্তিত্বের হুমকিতে পড়েছে বাঘের জীবন ।
আজ ২৯ জুলাই, বিশ্ব বাঘ দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য—‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পক্ষ থেকে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালি ও আলোচনা সভা করা হয়েছে।
জরিপে দেখা গেছে, ২০১৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। ২০১৮ সালে ১১৪টির অস্তিত্ব পাওয়া যায়। সবশেষ ২০২৪ সালের ক্যামেরা ট্র্যাপিং জরিপে বাঘের সংখ্যা পাওয়া যায় ১২৫টি। বন বিভাগের হিসাব বলছে, প্রতি ১০০ কিলোমিটারে বাঘের ঘনত্ব প্রায় ২ দশমিক ১৭টি।