জেলায় আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ৫৫১ টি পূজামণ্ডপকে শুভেচ্ছা উপহারের চেক প্রদান করা হয়েছে।
আজ রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।
সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু প্রমুখ।
অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ জেলার ৫৫১ টি মণ্ডপের প্রত্যেকটিকে শুভেচ্ছা উপহার হিসেবে দশহাজার টাকার চেক প্রদান করা হয়।