বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সিলেটে শেভরনের কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় তিনি বাংলাদেশের জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বিনিয়োগ ও দুই দেশের অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন।
বৃহস্পতিবার (৮ জুলাই) বাংলাদেশে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সিলেটে শেভরনের প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারের বিশ্বমানের প্রকল্প পরিদর্শন করেন। গত তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং এই অংশীদারত্ব এখনো শক্তিশালীভাবে এগিয়ে যাচ্ছে।
পোস্টে আরও বলা হয়, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সহযোগিতা অব্যাহত থাকবে।