3
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি আইরিন খান।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই পক্ষের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।