রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৬ টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৮ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ১০৪ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭৪ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৮৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৮ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের হেফাজত হতে ০১ টি বিদেশী পিস্তল ম্যাগাজিনসহ, মোট ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা, ৯ কেজি ০৫ গ্রাম গাঁজা, ০৭ গ্রাম হেরোইন, ০১ টি মাইক্রোবাস, ০১ টি কার্টার, ০১ টি চাকু, ০৫ টি মোবাইল, ০১ টি মোটরসাইকেল ও ০১ জন ভিকটিম উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।