জাপানে আসন্ন এশিয়ান গেমস শুরুর আগে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি । মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাপানে টুর্নামেন্ট শুরুর আগেই এক চিঠির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল বাবু বলেছেন, ‘এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে আর না থাকার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে ওয়ানডে সংস্করণে তিনি নেতৃত্ব চালিয়ে যাবেন।’
জ্যোতি জানিয়েছেন, নেতৃত্বের অতিরিক্ত চাপ কমিয়ে ব্যক্তিগত পারফরম্যান্স, বিশেষ করে ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরো বেশি মনোযোগী হতে চান।
জাপানে আসন্ন এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন নিগার সুলতানা জ্যোতি। ২০২১ সালে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কত্ব পান তিনি। পরের বছর তার হাতে টি-টোয়েন্টি দলের আর্মব্যান্ডও তুলে দেওয়া হয়।
বিসিবির সূত্রে আরও জানা গেছে, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের কিছু প্রতিবেদনও জ্যোতির এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখে থাকতে পারে।
বর্তমানে এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে জাপানে অবস্থান করছে টাইগ্রেসরা। আগামী ১৭ সেপ্টেম্বর টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ চীন।