রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ড. আহমদ হোসেনকে কুপিয়ে জখম করার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে র্যাব জানায় চাঞ্চল্যকর এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, গতকাল দুপুরে ডিউটি শেষে বাসায় ফেরার পথে দুই যুবক পিছন থেকে তাকে ছুরিকাঘাতে যখম করে ।
পুলিশ জানিয়েছিল, আহত উপ-পরিচালককে বেশ কিছুদিন ধরে বিদেশি নাম্বার থেকে টেন্ডার দেওয়ার জন্য হুমকি প্রদর্শন করে আসছিল একটি চক্র। পরে ডিউটি শেষে বাসায় ফেরার পথে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পিছনের গলিতে তাকে ভয় দেখানোর জন্য পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুই যুবক।
পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তার ঢাকা মেডিকেলের চিকিৎসা চলছে। এ ঘটনায় আরও দুজনকে আটক করেছে পুলিশ।