ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪০৩ জনকে গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৭টি মামলা করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ১৮ জন, লালবাগে ২৮, ওয়ারীতে ৫৩, মতিঝিলে ৩৬, তেজগাঁওয়ে ৮৬, মিরপুরে ৯৭, গুলশানে ৪২, উত্তরা বিভাগে ৪১ এবং গোয়েন্দা বিভাগে দুজন রয়েছেন।
অভিযানকালে দুটি অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৩৭৬ পিস ইয়াবা, ৩৪০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক বিক্রির ৩ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।