মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর থেকে বিশ্বে জ্বালানি তেলের দাম কমছে। এর ধারাবাহিকতায় দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম এ নিয়ে চলতি মাসে দুবার কমানো হলো। এবার কমল লিটারে ৩৯ টাকা ৫৭ পয়সা। এর আগে মাসের শুরুতে কমেছিল ২১ টাকা ৬৩ পয়সা। যুদ্ধ শুরুর পর মার্চে দুই দফায় ১০৭ টাকা এবং এপ্রিলে ২৪ টাকা ৭৯ পয়সা বেড়েছিল। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলটরি কমিশন (বিইআরসি)। নতুন দর গতকাল দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হয়েছে। গত বছরের মে মাস থেকে প্রতি মাসে দাম সমন্বয় করছে তারা। বিইআরসির নতুন দর বলছে, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা ৮৮ পয়সা, যা আগে ছিল ২০৫ টাকা ৪৫ পয়সা। যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারিতে এ দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা। আর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ১ দশমিক ৩৩৮৫ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ ডলার নির্ধারণ করা হয়েছে।
লিটারে ৪০ টাকা কমল জেট ফুয়েলের দাম
26
previous post