শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন পাঁচটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।
রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাবেলাকোনা এলাকায় অভিযান চালায় কর্ণঝোড়া বিওপির বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে টহল দল মালিকবিহীন অবস্থায় পাঁচটি ভারতীয় গরু জব্দ করে। জব্দকৃত গরুগুলোর আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।
৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান জানান, প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে গরুগুলো নিলামে বিক্রির ব্যবস্থা করা হবে।