বর্তমান সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
সোমবার (২৫ মে) বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হবে।
এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।
সরকারের নীতিগত অগ্রাধিকার, উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়েও সেখানে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে।