47
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, আগামী সপ্তাহে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলে দেয়ার বিষয় সম্মত হয়েছে ভারত।
সোমবার (১৩ এপ্রিল) গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বার্থরক্ষা করে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে।
হুমায়ুন কবির আরও বলেন, ভারতে আটক সন্ত্রাসীদের ফেরত দেওয়ার ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।