10
সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে যাত্রা করেন।
সফরকালে স্পিকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাবেন।
সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।