প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেন।
বুধবার (২৯ এপ্রিল) এ সাক্ষাৎ অনুষ্ঠান ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে, তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করেন।
এছাড়া, উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক জোরদার করার বিষয়েও আলোচনা হয়। এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন।