4
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার ১১৯টি পূজা মণ্ডপের প্রতিটির জন্য ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করেছে গাইবান্ধা জেলা পরিষদ।
আজ বুধবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
এ সময় গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রেন্টের গাইবান্ধা শাখার সভাপতি বিপুল কুমার দাস, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন প্রমুখ উপস্থিত ছিলেন।