বিশ্বের নানা প্রান্তের সংকট, যুদ্ধ ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিশ্বনেতাদের বক্তব্যে সরগরম হতে যাচ্ছে জাতিসংঘের মঞ্চ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল বিতর্ক পর্ব। প্রথম দিনেই সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
মূল বিতর্কের প্রথম দিনেই সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অধিবেশনে যোগ দেওয়ার আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেছেন তিনি।
মামদানির সঙ্গে বৈঠকে নিউইয়র্কে সাশ্রয়ী আবাসন, জীবনযাত্রার ব্যয় মোকাবিলা এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয় গুরুত্ব পায়। বৈঠক শেষে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান নিউইয়র্কের মেয়র।
অন্যদিকে, ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে ইরান যুদ্ধ, লোহিত সাগরে নৌপথের স্থবিরতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন ট্রাম্প। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট।
এদিকে মূল বিতর্ক শুরুর আগে মক্কা চুক্তির আওতাভুক্ত তুরস্ক, মিসর ও পাকিস্তানের প্রতিনিধিদল একটি পার্শ্ববৈঠকে অংশ নেয়। তবে ওই বৈঠকে সুনির্দিষ্ট কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জাতিসংঘের এবারের সাধারণ বিতর্কের প্রতিপাদ্য—‘Restoring trust, managing transformation: a United Nations that delivers for all’। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মূল বিতর্ক পর্ব।