সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে দুটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, খিলগাঁও ও মুগদা থানার পৃথক হত্যাচেষ্টা মামলায় জারি করা রুল বহাল রেখে হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন।
আইনজীবী আরও জানান, এর আগে হাইকোর্ট তিনটি মামলায় ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছিলেন। তবে রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করায় বিষয়টি শুনানির অপেক্ষায় রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিচারিক আদালতে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানাসহ হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে।