হাম-রুবেলার ১৫ লাখ ডোজ ও টিটেনাসের ৯০ হাজার ভ্যাকসিন ইউনিসেফ এবং গ্যাভির সহযোগিতায় সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৬ মে) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
এর আগে, বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই টিকাগুলো বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে ইউনিসেফের প্রতিনিধি মিস রানা ফ্লাওয়ার্সের কাছে থেকে তা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী।
পরে তিনি জানান, আগামী ১০ মে’র মধ্যে ১ কোটি ৮ লাখ টিকা দেশে আসবে। এর ফলে প্রায় এক বছর ভ্যাকসিনের কোনো ঘটতি হবে না। এখন পর্যন্ত টিকা প্রদানের টার্গেট ৯৩ শতাংশ অর্জন করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া হামের টিকায় কোনো অব্যবস্থাপনা নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।