ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভয়াবহ এই দুর্যোগে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে তিনি গভীরভাবে মর্মাহত।
তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের পাশে বাংলাদেশের সংহতি ও সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে। তিনি ভেনেজুয়েলা সরকার ও জনগণের জন্য এই সংকট মোকাবিলায় শক্তি, সাহস, স্থিতিশীলতা এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করেন।